NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভেঙে পড়লো উত্তর সিকিমের সঙ্কলাং সেতু, দুর্ভোগ পর্যটকদের


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৩ এএম

ভেঙে পড়লো উত্তর সিকিমের সঙ্কলাং সেতু, দুর্ভোগ পর্যটকদের

উত্তর সিকিমে তিস্তা নদীর ওপর নির্মিত সঙ্কলাং সেতু ভেঙে পড়েছে। একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে এই বিপত্তি ঘটে।

৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেন এবং লাচুং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

 

সিকিম সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।

তিস্তার ওপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ।

 

সেনার বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরআও)-এর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় চলতি বছরে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় যান চলাচল। কিন্তু যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই বিপত্তি।

 

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার একটি লরি যাচ্ছিল বেইলি ব্রিজের ওপর দিয়ে। তখনই ভেঙে যায় সেতুটি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। লরিটি সেতুর ওপারে পৌঁছে গেছে। কিন্তু তারপর থেকে সমস্যার শুরু।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস