NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিমানবন্দরে প্রবাসীর টাকা হাতানো দুই প্রতারক আটক


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৫ এএম

বিমানবন্দরে প্রবাসীর টাকা হাতানো দুই প্রতারক আটক

ঢাকা বিমানবন্দরে নানা উপায়ে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটককৃতরা হলেন, শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। আটককৃত দুজনই জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে স্বীকার করে এবং ছিনিয়ে নেওয়া ব্যাগ ফেরত দেয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের অভিযান চালিয়ে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ও গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে আগত প্রবাসী আরিফ প্রমানিক বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকায় অবস্থানকালে সুকৌশলে কে বা কারা তাদের সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী দুইজনই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন।

পরবর্তীতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের দুই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদেরকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়।
পরবর্তীতে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযুক্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় প্রবাসী মানিক খান বলেন, এই টাকা ও ব্যাগের আশা আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম। একটি অভিযোগের প্রেক্ষিতে এতোদিন পরে আমাকে ডেকে আমার চুরি করা মালামাল ফেরত দিবে এটা সত্যিই আমাকে বিমোহিত করেছে। প্রবাসী হিসেবে দেশের পুলিশ নিয়ে গর্ববোধ হচ্ছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’