NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৪ এএম

প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন

দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম।

এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।