NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও শরফুদ্দৌলা


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪১ এএম

বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও শরফুদ্দৌলা

বাংলাদেশের হয়ে অনেক প্রথমের স্বাক্ষী হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেক জায়গাও প্রথম হচ্ছেন ৪৮ বছর বয়সী আম্পায়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়া আম্পায়ার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও পরিচালনা করেছিলেন শরফুদ্দৌলা।

আট বছর পর আবারো হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গী হবেন রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার জোয়েল উইলসনের বিপরীতে চতুর্থ আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ। আর ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।

 

‘হাইব্রিড মডেলের’ চ্যাম্পিয়নস ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে করাচিতে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। অন্য ম্যাচটি হচ্ছে আফগানিস্তান-ইংল্যান্ড, ২৬ ফেব্রুয়ারি। ওই ম্যাচে তার সঙ্গী জোয়েল উইলসন।

 

এ ছাড়া গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। তবে ভিন্ন ভিন্ন দায়িত্বে। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে। আর ১ মার্চ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পাওয়া শরফুদ্দৌলা।

শরফুদ্দৌলা কোন কোন ম্যাচ পরিচালনা করবেন সেটা যেমন স্পষ্ট তেমনি বাংলাদেশ ম্যাচের দিন কাকে কাকে আম্পয়ার হিসেবে পাচ্ছে সেটিও জানা গেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন আড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অন ফিল্ড আম্পায়ার হিসেবে পাবে এহসান রাজা ও কুমার ধর্মসেনাকে। আর শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি খেলবে বাংলাদেশ। সেদিন অন ফিল্ড হিসেবে প্রথম ম্যাচের আম্পায়ার হোল্ডস্টকের সঙ্গে জুটি বাঁধবেন মাইকেল গফ।