NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মা-বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ইউটিউবারের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৮ এএম

মা-বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ইউটিউবারের বিরুদ্ধে মামলা

ডার্ক জোকস বলতে গিয়ে এক অশালীন মন্তব্যের কারণে পাবলিক রোষানলের শিকার হয়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। মজার ছলে যে এমন ভয়ংকর মন্তব্য করে বসবেন, যেন কেউ ভাবতেও পারেননি। এক শোতে হাজির হয়ে তার ডার্ক হিউমারের অর্থে অত্যন্ত নিম্নমানের মন্তব্য ঘিরে চলছে ব্যাপক সমালোচনা।  

সম্প্রতি রণবীর যে ধরনের মন্তব্য করেছেন বিশেষ করে মা-বাবার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের যৌন মিলন তুলে কথা বলেছেন, তাতেই বেশির ভাগ খেপে আগুন।

 

 

এমনকি জানা যাচ্ছে, এই শো এবং রণবীর সময়ের বিরুদ্ধে মামলা করার পর মুম্বাই পুলিশ খার স্টুডিওতে উপস্থিত হন। নেতা মন্ত্রী থেকে আন্দোলনকারী সবাই সেই প্রসঙ্গে ধিক্কার জানিয়েছেন। জানা যাচ্ছে, এক অ্যাক্টিভিস্ট মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে সময় এবং রণবীরের নামে মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এরা মজার নামে কন্টেন্টের নামে অশ্লীলতা এবং নিম্নমানের তথ্য ছড়াচ্ছেন।

 

এক শোতে হাজির হয়ে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, তুমি তোমার মা-বাবার মধ্যে যৌন মিলন দেখতে চাও সারা জীবনের জন্য? নাকি সেখানে অংশগ্রহণ করেন প্রথম দিনই সেটা বন্ধ করতে চাও? এই মন্তব্যের জেরে রণবীরের ভয়ংকর পরিস্থিতি।

এরপর তোপের মুখে নিজের ভুল বুঝতে পেরে রণবীর এক ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমার মন্তব্যটা শুধু ভুল নয়, বরং এটা হাসির বিষয়ক একেবারেই ছিল না। আমি শুধু সবার কাছে ক্ষমা চাইছি।

অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে আমি সত্যিই এভাবে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ব্যবহার করতে চাই কি না। কিন্তু একেবারেই এভাবে আমি আমার প্ল্যাটফরমকে ব্যবহার করতে চাই না। যেটা ঘটেছে, তার জন্য কোনো জাস্টিফিকেশন দেওয়ার অর্থই নেই। আমি ভুল করেছি এবং আমি ক্ষমা চাইছি। আমার দোষ ছিল।
পডকাস্ট সবাই দেখেন। আর আমি সেই সব প্ল্যাটফরমে পরিবার নিয়ে মন্তব্য করব, এমন ইচ্ছা খুব কমই থাকে।