NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের নাম প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৬ এএম

ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের নাম প্রকাশ

দরজায় কড়া নাড়ছে মিনিবিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুভ উদ্বোধন হবে ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনেই (২০ ফেব্রুয়ারি) বাঘের গর্জন শুনিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলের আওতায় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচটি।

 

ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কারা, তা নিয়ে একটু বেশি আগ্রহ থাকে বাংলাদেশি ক্রিকেটভক্তদের।

গতকাল সোমবার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কৌতূহল মিটেছে।

 

টাইগারদের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ (ইংল্যান্ড) ও ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন (অস্ট্রেলিয়া)।

গ্রুপ পর্বের বাংলাদেশের বাকি দুই ম্যাচে আম্পায়ার থাকবেন যারা-

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ২৪ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

অনফিল্ড আম্পায়ার: আহসান রেজা (পাকিস্তান) এবং কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
টিভি আম্পায়ার: রডনি টাকার (অস্ট্রেলিয়া)
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন (ত্রিনিদাদ)
রেফারি: রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)

 

পাকিস্তান বনাম বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)

 

ভারতের বিপক্ষে যারা ছিলেন, তারাই এই ম্যাচের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।