NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্বরেকর্ড গড়ে অভিষেক জানান দিলেন ব্রিটজকে


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫২ এএম

বিশ্বরেকর্ড গড়ে অভিষেক জানান দিলেন ব্রিটজকে

তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। কেন নেই, সেই প্রশ্নটাই যেন তুলে দিলেন ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ওপেনার।

লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ বলে ১৫০ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন আজই ওয়ানডে অভিষেক হওয়া ব্রিটজকে।

 

এতে করে তিনি ভেঙেছেন ৪৭ বছর আগের রেকর্ড। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংস ছিল এতদিন ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ।

ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে এই রেকর্ড আছে কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা আর রিজা হেনড্রিকসের।

 

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ব্যাটারের সংখ্যা খুব বেশি নয়। এখন পর্যন্ত ১১টি দেশের ১৯ জন ক্রিকেটার কেবল এই কীর্তি গড়তে পেরেছেন।