NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পতেঙ্গায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক ৩


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৬ এএম

>
পতেঙ্গায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক ৩

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে তাদের আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইস্ররাফিল মজুমদার ঢাকা পোস্টকে বলেন, আজ নোয়াখালী থেকে ৩৫ জনের একটি পর্যটক দল পতেঙ্গা বিচে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৭টায় দিকে এক পর্যটক ঘোড়ায় চড়ার পর ঘোড়ার মালিকের সঙ্গে  টাকা নিয়ে পর্যটকদের বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে ঘোড়ার মালিকরা হাতাহাতি ও অশোভন আচরণ করে পর্যটকদের সঙ্গে। 

তিনি বলেন, বিষয়টি পতেঙ্গা টুরিস্ট পুলিশের নজরে আসায় ঘোড়ার মালিকদের শনাক্ত করে। পরে পতেঙ্গা থানা পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- আইয়ুব খান,  মিশকাত ও মোরশেদ শেখ। 

এর আগে, মঙ্গলবার পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন। 

মিজান নামের একজন ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালী থেকে ৩০ জনের একটি পর্যটক দল পতেঙ্গা সমুদ্র সৈকতে যাই। আমাদের এক সঙ্গী ঘোড়ায় উঠেন। ওই সময় ৫০ টাকা কথা বলে নেন। কিন্তু নামার পর ১০০ টাকা দাবি করে ঘোড়ার মালিক। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করে। এতে ৫ জন আহত হয়েছেন।