NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশৃঙ্খলায় ট্রফি উদযাপন অনুষ্ঠান পণ্ড, যা বললেন তামিম


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ পিএম

বিশৃঙ্খলায় ট্রফি উদযাপন অনুষ্ঠান পণ্ড, যা বললেন তামিম

আয়োজকদের অব্যবস্থাপনার কারণে বরিশালে বিপিএলের ট্রফি উদযাপন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন। এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা।

বরিশালের মানুষের তাদের ঘিরে এত আগ্রহ দেখে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামিম ইকবাল। তবে বেশিক্ষণ মঞ্চে থাকতে না পারায় দুঃখও প্রকাশ করেন ফরচুন বরিশাল অধিনায়ক।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ওই ঘটনা নিয়ে তামিম বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমরা এ কারণেই পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমরা কিছু কথা বলব, প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু কথা বলবে আর আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’

তামিম যোগ করেন, ‘একটা সময় এ রকম অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, বাসের ওপর পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের খুব কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল, এটা আসলে নিরাপদ নয়। কারণ, স্টেজে যখন আমরা উঠি, ওখানে অনেক মানুষ ছিল। সবাই স্টেজের ওপর উঠে যাচ্ছিল। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে একসময় আমাদের বলা হচ্ছিল বাসটা ঘুরিয়ে চলে যেতে। কিন্তু এতগুলো মানুষ, আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন; এই জিনিসটা আমরা করতে পারতাম না।’

 

নিজের খেলা দলগুলোর মধ্যে ফরচুন বরিশালের সমর্থকদেরই এগিয়ে রেখে তামিম বলেন, ‘আমি অনেকগুলো দলে খেলেছি দেশে-বিদেশে, ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকে আপনারা যে জিনিসটা আমাদের দেখিয়েছেন, আমি রীতিমতো মুগ্ধ। আমাদের দায়িত্ব তিনগুণ বেড়ে গেলো। কারণ, আপনাদের মতো ভক্তরা আমাদের সঙ্গে আছেন। আমার পুরো দলের হয়ে কৃতজ্ঞতা জানাই।’