NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নারী ভক্তের কাণ্ড! মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে রেখে যান ৭২ কোটির সম্পত্তি


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৫ পিএম

নারী ভক্তের কাণ্ড! মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে রেখে যান ৭২ কোটির সম্পত্তি

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট।

তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড সাঞ্জু বাবা নামেই পরিচিত তিনি। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল।
এমনকী নারীদের কাছে সাঞ্জু বাবার ক্রেজ এমন ছিল যে এক নারী ভক্ত নিজের মৃত্যুর সময় ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান তার নামে!

 


 

সময়টা ২০১৮ সাল। হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয়। পুলিশ তাঁকে জানায়, নিশা পাতিল নামের এক মহিলা ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ৭২ কোটি টাকার সম্পত্তি।

সেই খবর শুনে হতভম্ব অভিনেতা! স্পষ্ট করে দিয়েছিলেন, সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত। যদিও ব্যাঙ্ক থেকে জানানো হয়, নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তাঁর পালি হিলের বাসভবনও ব্যাঙ্ক ডিটেলসে রয়েছে। 

 


 

এর পর কী করলেন সঞ্জয়? তিনি বলেন, ‘আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে।

আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।’

 

এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, ‘সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনও আইনি পথে হাঁটতে রাজি আছি।’


 

সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তাঁর মুম্বই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার এক ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা। বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও সমানতালে কাজ করছেন সঞ্জয় দত্ত।