NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা, জ্বর নিয়েই করছেন শুটিং


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ এএম

>
ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা, জ্বর নিয়েই করছেন শুটিং

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা রানাউত। তবে তার কাজ থেমে নেই। জ্বর গায়ে নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

‘এমারজেন্সি’ সিনেমার শুটিং করছেন কঙ্গনা। তার মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হন। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে সে কথা জানানো হয়। সেখান থেকেই জানা যায়, ডেঙ্গুর জ্বরে কাবু অভিনেত্রী। তার রক্তের প্লাটিলেট কাউন্ট বেশ কম।  মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয় এটা পাগলামো। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা।’ 

নিজের টিমের এই লেখাই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন কঙ্গনা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার লিখেছেন, ‘মণিকর্ণিকা ফিল্মসের টিমকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে উদ্যম কমেনি। এই সুন্দর শব্দগুলোর জন্য কৃতজ্ঞতা।’

এরইমধ্যে ‘এমার্জেন্সি’র টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। কিন্তু সাই কবীর নয়, এ ছবি কঙ্গনা নিজে পরিচালনা করছেন।