NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজীপুরে হামলা : ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৬ এএম

গাজীপুরে হামলা : ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে প্রত্যাহার করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে।

তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 


 

এদিকে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে যান মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। 

সেখানে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।


 

পুলিশ কমিশনার বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।

আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’