NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৪০তম জন্মদিনের পর প্রথম গোল রোনালদোর, জিতলো আল নাসর


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৩ এএম

৪০তম জন্মদিনের পর প্রথম গোল রোনালদোর, জিতলো আল নাসর

সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল নাসর। অ্যান্টন ভিলা থেকে আসা জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল। আল নাসরের হয়ে বাকি এক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত বুধবার ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। এরপর এটিই তার প্রথম গোল এবং আল নাসরের প্রথম জয়।

 

শুক্রবার ঘরের মাঠ আল আওয়াল পার্কে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে চুক্তিবদ্ধ হওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড ডুরান কাছ থেকে ফিনিশিং করে আল নাসরের হয়ে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে (৭২ মিনিটে) তিনি সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করেন। এতে ২-০ তে এগিয়ে যায় আল নাসর।

এর মাত্র ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। পর্তুগিজ তারকা একটি ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পরিপূর্ণতা এনে দেয়।

 

এই জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।