NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অন্যরকম অভিষেকের অপেক্ষায় সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০১:২২ এএম

>
অন্যরকম অভিষেকের অপেক্ষায় সোহানা সাবা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি কথা বলাও তিনি বেশ পটু। তাই তো বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন। শুধু অভিনয় নিয়ে পড়ে থাকতে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। তবে করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে নিজের অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী।

এবার টিভি অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক হচ্ছে সোহানা সাবার। আর তার নতুন এই যাত্রা শুরু হচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। যার নাম ‘তারার মেলা’। আগামী ১৩ আগস্ট থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। যেখানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

তার আগে ১১ আগস্ট বিটিভি ভবনে অনুষ্ঠানের প্রথম পর্বের শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। রিয়াজ ছাড়াও এদিন সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশিদ, জুয়েল আইচ ও ওমর সানী।

নতুন এই যাত্রা প্রসঙ্গে সোহানা সাবা ঢাকা পোস্টকে বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে এনটিভির কামাল আংকেলসহ অনেকেই আমাকে উপস্থাপনা করতে বলেছেন। এর কারণ আমি কথা খুব ভালো বলতে পারি। তবে আমি চেয়েছিলাম শুধু অভিনয়টা করতে। তাই আগ্রহী হইনি। এরমধ্যে আমার ‘আড্ডা উইথ সোহানা সাবা’র জন্য অনেক ভালো রেসপন্স পেয়েছি। সব মিলিয়ে মনে হয়েছে বিটিভির এই অনুষ্ঠানটি উপস্থাপনা করলে ভালো হবে।”

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘অনুষ্ঠানটির মাধ্যমে আমরা দর্শকদের বাড়তি আনন্দ ও মজা দেওয়ার চেষ্টা করব। আশাকরি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে দারুণ সময় কাটবে।’

জানা গেছে, ‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। স্ক্রিপ্ট লিখছেন সাংবাদিক সৈকত সালাউদ্দিন।