NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

বিশ্বে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় এমন চিত্র সামনে এসেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি।

 

তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে।

সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। মূলত সরবাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে।

 

তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে।

এদিকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তেলের দাম কিছুটা বেড়েছে। তবে টানা তিন সপ্তাহের মতো পতনের দিকে রয়েছে তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থিতিশীল রয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা এক শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সপ্তাহের ভিত্তিতে ২ দশমিক ৩ শতাংশ পতনের দিকে রয়েছে।

 

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যা সপ্তাহেরভিত্তিতে ১ দশমিক ৭ শতাংশ কম।

সূত্র: রয়টার্স