NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লোকসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, অধিবেশন মুলতবি


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৪ পিএম

লোকসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, অধিবেশন মুলতবি

যুক্তরাষ্ট্রের পুলিশ অবৈধ ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে ও হাতকড়া পরিয়ে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই ‘খবর’ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম।

এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভারতের সংসদের বাজেট অধিবেশনে। এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতুবিও করতে হয়।

 

যুক্তরাষ্ট্র থেকে বুধবারই প্লেনে করে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে অবৈধ অভিবাসীদের দলটিকে নিয়ে নামে টেক্সাসের এল পাসো বিমানবন্দর থেকে আসা আমেরিকার সি-১৭ গ্লোবমাস্টার সামরিক প্লেনটি। তাদের মধ্যে কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

 

বৃহস্পতিবার সংসদের দু’কক্ষের অধিবেশন শুরুর পরেই মুলতুবি প্রস্তাব এনে এই বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। সংসদ ভবন চত্বরেও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা।

লোকসভার স্পিকার ওম বিড়লা আলোচনার দাবি খারিজ করে দিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিরোধীদের উদ্দেশে স্পিকার বলেন, বিষয়টি গুরুতর। সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কিন্তু অন্য দেশেরও নিজস্ব নিয়মকানুন আছে। এ নিয়ে পরিকল্পিতভাবে অধিবেশন অচল করবেন না।

 

কিন্তু তার আবেদন সাড়া না মেলায় প্রথমে বেলা ১২টা তারপর দুপুর ২টা পরে সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম। বিশৃঙ্খলার জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশনও।

 

সূত্র: এনডিটিভি