NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল ৮ ফেব্রুয়ারি


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৫ এএম

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল ৮ ফেব্রুয়ারি

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৫৭ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

নির্বাচনি তফসিল অনুযায়ী ৮ ফেব্রুয়ারি হবে ভোট গণনা। এরপরই জানা যাবে, আগামী ৫ বছর কে শাসন করতে চলেছেন দিল্লি।

 

এর আগে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার তাদের ভোট দিয়েছেন।

৭০ আসনের বিধানসভায় টানা চতুর্থবারের মতো জয়ের আশা করছে আম আদমি পার্টি। দলটির দাবি, ৫৫ আসনে জয় পাবে তারা। অন্যদিকে, ২৭ বছর পর দিল্লি বিধানসভায় জিততে মরিয়া বিজেপি। দিল্লির ক্ষমতায় ফিরতে পিছিয়ে নেই কংগ্রেসও। গত ২টি বিধানসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তারা।

 

তবে এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস ও ক্ষমতাসীন আম আদমি পার্টির মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

দিল্লির ৭০ আসনের বিধানসভার নির্বাচনে ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। ফলে, আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

 

এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগে সিলামপুর, জংপুরা ও কস্তুরবা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে বিভিন্ন দলের নেতারা ঘটনাস্থল ত্যাগ করেছেন ও দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস