NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১২


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ এএম

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১২

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৫৬টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৬১টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

 

রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের উত্তরপূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ, খমেলনিটস্কি, কিয়েভ, ওডেসা, সামি এবং ঝাপোরিঝিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।জেলেনস্কি বলেন, গত রাতে রাশিয়া বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের প্রতিটি সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমাদের আরও সমর্থন প্রয়োজন। প্রতিটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্র হামলা প্রতিহত করতে কাজ করছে।