NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জেএসসি-জেডিসি হবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ এএম

জেএসসি-জেডিসি হবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না। এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেয়া হবে। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবেও জানান ডা. দীপু মনি।

এর আগে করোনার কারণে গত দুই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানসহ প্রমুখ।