NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২১ এএম

ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

চলে গেলেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। গতকাল লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন।

তার পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ানকে মিস করবেন।’

 

মারিয়ান ‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি। ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।

১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান।

সুরেলা কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন তিনি। মারিয়ানের তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’।

 

নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে।

এরপর আরও ২১ অ্যালবাম আসে, সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ মুক্তি পায় ২০২১ সালে।

 

১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি। বড় পর্দার পর ১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। 

‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’ ছাড়াও ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান তবে সে সংসার টিকেছিল মোটে এক বছর।

এরপর আরও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কোনো সংসারই টেকেনি।