NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

মানবাধিকার কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০৯:১৭ এএম

>
মানবাধিকার কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ

কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) জোরালো ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন জমা দিলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দেন। এছাড়া তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন।

মানবাধিকার রক্ষার সার্বিক  নির্দেশনা বাস্তবায়নে কমিশনের সংশ্লিষ্ট সবাইকে কাজ করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।