NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এবার ওটিটিতে আসছে ‘পুষ্পা ২’


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১১ পিএম

এবার ওটিটিতে আসছে ‘পুষ্পা ২’

গত বছরের শেষ ভাগে, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। মুক্তির পর থেকে গত দেড় মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এ রেকর্ড। এবার মুক্তির প্রায় দুই মাস পর ওটিটিতে হাজির হচ্ছে ‘পুষ্পা ২’।

 

আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি আসছে নেটফ্লিক্সে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ‘পুষ্পা ২’ দেখা যাবে এটি। তবে শুরুতে সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে না। আগামীকাল থেকে এটি কেবল তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে।

 


 

মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে ‘পুষ্পা ২’–এর বর্ধিত সংস্করণ। এতে ২০ মিনিটের বাড়তি ফুটেজ যোগ করা হয়। তবে ওটিটিতে কোন সংস্করণ মুক্তি পাবে, জানা যায়নি। সেই ২০ মিনিট থাকছে কিনা তা এখনও নিশ্চিত করেননি নির্মাতারা।

 


 

সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে। এর পরও দর্শককে আকৃষ্ট করে রাখছে ‘পুষ্পা’র ম্যাজিক। প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার। গল্প ও দৃশ্যায়নের পরিসর এত বাড়িয়েছেন, দর্শক হাঁ হয়ে দেখেছে।

এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে ধারণা করেছিল, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। তবে সেটা আর সম্ভব কি না, তা পরিষ্কার নয়। কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েক দিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ব্যবসার অনুপাতও ভাগ হয়ে গেছে।

 

 

‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র‌্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।