NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এবার প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০২:৪১ পিএম

এবার প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা

ভারতের জাতীয় ক্রাশ বলা হয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে। এই মুহূর্তে তিনি নির্মাতাদের পছন্দের শীর্ষ তালিকায়। এ নায়িকা প্রেম করছেন, দীর্ঘদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

কার সঙ্গে প্রেম করছেন রাশমিকা এ প্রসঙ্গে তার অনুরাগীরা জানার জন্য মুখিয়ে ছিলেন। তবে এবার অনুরাগীদের কৌতূহল নিজেই মেটালেন। তবে সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের কথা।

 

এবার প্রেমের স্বীকার করলেন রাশমিকা

তবে রাশমিকাকে প্রকাশ্যে কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি। এবার এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি এ দক্ষিণী অভিনেত্রী। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা মুখ ফসকেই সত্য কথাটা বললেন এ নায়িকা। রাশমিকার ভাষ্য, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।’ এরপরই যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ তবে রাশমিকা কার পার্টনার এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

 

তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ, সে কথাও জানিয়েছেন তিনি। ‘যার মুখে সবসময় হাসি থাকবে। আশপাশের মানুষদের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’ অর্থাৎ সম্পর্কে থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েও সঙ্গীর নামটি গোপনই রাখলেন রাশমিকা। আপাতত নিজের আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।