NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ভুল ছিল: বিল গেটস


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৫, ০৮:৫২ পিএম

মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ভুল ছিল: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল তার জীবনের ভুল। তবে ৬৯ বছর বয়সী এই ধনকুবের এখনো উৎফুল্ল আছেন।

তিনি বলেছেন, এটা ছিল এমন একটা ভুল যেটার জন্য আমি বড় অনুতপ্ত। মাইক্রোসফটের এই নির্বাহী কর্মকর্তা বলেছেন, জীবনে তার অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে শীর্ষেই থাকছে মেলিন্ডার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানা।

 

বিল গেটস বলেন, বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমার ও মেলিন্ডার জন্য অস্বস্তির ছিল।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা আশা করেছিলেন, বাবা বিল সিনিয়র ও মা মেরির মতো তার ও মেলিন্ডার দাম্পত্যজীবনও মধুর হবে। তার মা বাবা দীর্ঘ ৪৫ বছর একসঙ্গে ছিলেন।

 

মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে এবং ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। জেনিফার (২৮), রোরি (২৫) ও ফিবি (২২)।

 

২০২১ সালে বিল ও মেলিন্ডা বিচ্ছেদের ঘোষণা দেন। এর এক বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের ঘোষণার দিন তারা বলেন, জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে তারা একসঙ্গে থাকতে পারবেন না।