NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:২৩ এএম

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষাণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। এর আগে দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলতে থাকে।

মিলোস ভুসেভিচ জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরে উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ার পর থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।

 

একপর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে ছাত্ররা এ বিক্ষোভে বেশি যুক্ত হয়েছিলেন। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা।

রাজধানী বেলগ্রেডের একটি বড় মোড়ে ২৪ ঘণ্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন।

 

মঙ্গলবার ভুসেভিচ বলেছেন, আরও জটিল পরিস্থিতি এড়াতে ও সমাজে উত্তেজনা কমাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

 

জানা গেছে, ভুসেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় ওই ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময়ে স্টেশনের সংস্কারকাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে এক বছরের কম সময় প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

সূত্র: আল-জাজিরা