NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের হামজা এখন শেফিল্ডে


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪০ এএম

লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের হামজা এখন শেফিল্ডে

লেস্টার সিটি ছেড়ে দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে তাকে ধারে দলে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড।

শেফিল্ডের আগে বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন হামজা। তবে শেফিল্ডে স্থায়ী হওয়ার শর্তও রয়েছে বাংলাদেশি এই ডিফেন্ডােরের।

 

লেস্টারের সঙ্গে এখনো ২ বছরের চুক্তি আছে হামজার। তবে চলতি মৌসুমে লেস্টারে খেলার সুুযোগ পাচ্ছেন না তিনি। হামজাকে পরিকল্পনায় রাখছেন না কোচ রুদ ফন নিস্টেলরয়। সব ধরনের প্রতিযোগিতায় তিনি হামজাকে খেলিয়েছেন মাত্র ৬ ম্যাচ। ২০১৫ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর লেস্টারের জার্সিতে সব মিলিয়ে ৯১ ম্যাচ খেলেছেন হামজা।

শেফিল্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল এবং এখন আমি অবদান রাখতে প্রস্তুত। আমি দলের লিগ অবস্থান সম্পর্কে জানি এবং তাদের আরও বড় সাফল্য অর্জনে সহায়তা করতে চাই।’

 

শেফিল্ডও হামজাকে তার বাংলাদেশি ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাকে ‘‘বাংলাদেশি ব্লেড’’ হিসেবে উল্লেখ করেছে প্রিমিয়ার লিগে খেলার জন্য মুখিয়ে থাকা দলটি। পোস্টে সংক্ষিপ্ত ভিডিওতে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করেছে ক্লাবটি।