NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১১ মার্কিন চিকিৎসক-নার্সকে গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০১:৩১ এএম

১১ মার্কিন চিকিৎসক-নার্সকে গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল

মার্কিন চিকিৎসক এবং নার্সদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল। জেটেও নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ১১ মার্কিন চিকিৎসক এবং নার্সকে গাজার ছাড়ার অনুমতি দেয়নি।

মানবিক সংস্থা রাহমার স্বাস্থ্যকর্মীদের বুধবার গাজা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নিরাপত্তা চেকপয়েন্টে ঘটা অনাকাঙ্ক্ষিত ‌‘ঘটনার’ কারণে সেটা সম্ভব হয়নি।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ রাহমার স্বাস্থ্যকর্মীদের আরেকটি বড় দলকে গাজায় প্রবেশ করতেও বাধা দিচ্ছে বলে জানা গেছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ি-ঘরে ফেরার চেষ্টার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একজন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নে বিলম্ব করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস।

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বন্দী নারী বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে হামাসের বিলম্বের কারণে ইসরায়েল ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে। শনিবার ২০০ ফিলিস্তিনির বিনিময়ে চার ইসরায়েলি সৈন্যের মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে।

 

অধিকৃত পশ্চিম তীর, জেনিন শহর এবং তার কাছাকাছি একটি বড় আকারের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। সেখানে ইসরায়েলি হামলায় দুই বছর বয়সী এক মেয়ে শিশুসহ কমপক্ষে দুজন নিহত হয়েছে।

 

 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ২৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৪৭২ জন।