NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ সত্ত্বেও অভিযান চলবে : রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১০:১০ এএম

স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ সত্ত্বেও অভিযান চলবে : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ আসলেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পানি ভবনে জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আজ রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর পরে স্বার্থান্বেষী মহল কর্মকর্তাদের ওপর হামলা করে।

হামলার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা করা হয়েছে।

সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধ করতেই হবে।

সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের হাত থেকে মেছোবিড়ালকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধেও অভিযান জোরদার করার জন্য বলেন।