NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও নেই বাংলাদেশের কেউ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ১০:২৬ পিএম

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও নেই বাংলাদেশের কেউ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার আছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। কিন্তু বাংলাদেশের কেউ জায়গা পাননি।

এর আগে বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দলও প্রকাশ করেছিল আইসিসি। তাতেও ছিলেন না বাংলাদেশের কেউ। এবার জায়গা হয়নি টি-টোয়েন্টিতেও।

 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সবচেয়ে বেশি ভারতের ক্রিকেটার, ৪ জন। তারা হলেন-অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।

এছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে আছেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও।

 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অর্শদীপ সিং (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।