NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অভিষেকের তাণ্ডবে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:১২ পিএম

অভিষেকের তাণ্ডবে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। ইডেন গার্ডেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দেয় ভারত। ছোট লক্ষ্য তাড়ায় তাণ্ডব চালিয়েছেন ওপেনার অভিষেক শর্মা।

৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।

 

১৩৩ রান তাড়ায় অভিষেকের ব্যাটে উড়ন্ত সূচনা করে ভারত। ২০ বলে ২৬ করে আউট হন সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্য করেন ০। কিন্তু অভিষেকের ঝড় আটকাতে পারেননি ইংলিশ বোলাররা। ২০ বলেই ফিফটি তুলে নেন তিনি। এর মধ্যে ৩টি চার আর ৬টি ছক্কায়ই নেন ৪৮ রান।

শেষ পর্যন্ত জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন অভিষেক। ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংসে ৫টি চার আর ৭টি ছক্কা হাঁকান এই ওপেনার।

 

এর আগে এক জস বাটলার ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। বাটলার ৪৪ বলে ৮ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান। হ্যারি ব্রুক ১৪ বলে ১৭ আর শেষদিকে জোফরা আর্চার করেন ১০ বলে ১২। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

 

বরুন চক্রবর্তী ২৩ রানে ৩টি, অর্শদিপ সিং, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।