NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ১১:৫৭ পিএম

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মরণোত্তর সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ পাচ্ছেন। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশনে এ পদক পাপিয়া সারোয়ারের পরিবারের হাতে তুলে দেয়া হবে।

আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশন। তিনদিন ব্যাপী এ সম্মেলনেই স্মরণ করা হবে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের স্মৃতি। দেয়া হবে বিশেষ সম্মাননাটি। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।

সম্মেলন উদ্বোধন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন। এবারের আয়োজনে অংশ নেবেন পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক।

 

প্রসঙ্গত, পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

 

গানের প্রতি দুর্বলতা থেকেই ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেন।

১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত হন গুণী এ সংগীতব্যক্তিত্ব।