NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এখন থেকে কর ছাড়াই করা যাবে বিয়ে


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৫৫ পিএম

এখন থেকে কর ছাড়াই করা যাবে বিয়ে

এখন থেকে বিবাহে কোনো কর লাগবে না। বিবাহের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এ অযোক্তিক কর বাতিল করেছে।

 


 

এর আগে বিয়েতে কর আরোপ বাতিল চেয়ে অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। গত রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে এ আলটিমেটাম দেন তিনি।


 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের মানববন্ধন সফল হয়েছে। আজকে থেকে বিবাহে কোনো কর লাগবে না।

এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিবাহের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে।’ 

 

এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানান রফিকুল ইসলাম আইনী।