NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৬:২৮ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই-আগস্ট মাসের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো স্মরণ করেন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

 

রাষ্ট্রদূত বলেন, এটি (জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান) ছিল আবেগময়। এই যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম।

তিনি বাংলাদেশের মানুষকে ‘খুবই উদার এবং অতিথিপরায়ণ’ হিসেবে বর্ণনা করেন এবং এদেশে তার চার বছরের সময়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের

ড. ইউনূস রাষ্ট্রদূতকে এ বছরের আগস্ট মাসে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান। তিনি বলেন, সরকার সেই সময়ে বাংলাদেশে দায়িত্ব পালন করা অন্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানাবে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি একটি ঐক্যমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন, যেখানে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

 

নারডিয়া সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।