NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ এএম

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি খরচে আরও ৪৭ জন আটকে পড়া বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

কাতারের একটি ফ্লাইটে শনিবার (১৮ জানুয়ারি) তারা দেশে পৌঁছান।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ফ্লাইটটি (কিউআর-৬৪০) সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১,২৪৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

বিমানবন্দরে ফেরত বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।আইওএম প্রত্যেককে হাতখরচ, খাদ্য সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসা সেবা হিসেবে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে চলমান সংঘর্ষের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং তাদের সুস্থতা সম্পর্কে খোঁজ-খবর নেন।

 

দেশটিতে চলমান সংঘর্ষের মধ্যে বোমা হামলায় এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হয়েছেন। সরকার চলমান সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশির প্রত্যাবাসন ব্যয় বহন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের নিরাপদে প্রত্যাবর্তন এবং যারা সেখানে স্বেচ্ছায় থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।