NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

স্বপ্ন শেষ, অডিশন দিতে গিয়ে করুণ মৃত্যু অভিনেতার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ এএম

স্বপ্ন শেষ, অডিশন দিতে গিয়ে করুণ মৃত্যু অভিনেতার

এরকমই হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের সঙ্গে। নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। কে জানত কোনোদিনই যাওয়া হবে না সেখানে! উল্টো ছাড়তে হবে পৃথিবীর মায়া।


 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন।

সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র। তার শেষকৃত্যের কখন কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।

 


 

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমনকে। মাত্র ২২ বছরেই পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।

 আমনের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তাঁর শেষ ইনস্টাগ্রাম। আর তাঁর সেই পোস্টের ক্যাপশন দেখে শোকাহত হয়ে পড়েছেন তার ভক্তরা। ২০২৪ সালেল শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি পোস্টটি করেন। একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।’ জীবন থেকে তার এত প্রত্যাশা ছিল।
কত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন নতুন বছরের পথ চলা। কিন্তু তারই এমন মর্মান্তিক পরণতি! তাই সবটা নিয়ে অভিনেতার অনুরাগীরা আরও ব্যথিত।

 

উত্তর প্রদেশের বালিয়া থেকে ক্যারিয়ার গড়তে মুম্বাই এসেছিলেন আমন। পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। আমন অভিনয় জগতে আসার আগে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়াও তিনি ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই’-এ ‘যশবন্ত রাও’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া ‘উদারিয়ান’-এ তিনি কাজ করেছিলেন। অভিনয়ের প্রতি তার নিবেদন এবং আবেগ সকলের কাছে তাকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল। তিনি তার কাজের জন্য অনেক প্রশংসা ও সম্মানও অর্জন করেছিলেন।