NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ এএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দল মাত্র ছয়টি আসন দখল করে আছে। ফলে তার সদস্যরা পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় কোনো ধরনের প্রভাব পড়বে না।

 

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল, শুক্রবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য ভোট দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

একটি টেলিভিশন বিবৃতিতে বেন-গাভির বলেছেন, যে চুক্তিটি হতে যাচ্ছে তা একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে হামাস অপরাজিত থাকবে ও যুদ্ধে আমার যা যা অর্জন করেছি, সেগুলো মুছে যাবে।

তিনি আরও বলেন, যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তি অনুমোদিত ও বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবো। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টায় তার সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বেন-গাভির।

 

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: রয়টার্স