NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি প্রকাশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫২ পিএম

সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি প্রকাশ

অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে বলিউড তারকা সাইফ আলী খানকে। এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সম্ভাব্য এক হামলাকারীর ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।

সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, জানালা ব্যবহার করেই সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি।

 

সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।

 

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগির ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত ব্যক্তি বাড়ির ভেতরে উপস্থিত ছিল।

 

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে।