NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ২০ জানুয়ারি তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তার এই সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

 

চীন সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীন থেকে বিভিন্ন সময় নেয়া সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলবো। কোটা সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখবো। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পে সহায়তার বিষয়ে আলোচনা করবো।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলবো। চীন থেকে নেয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করবো। আন্তঃনদী বিষয়ক চীনের সঙ্গে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে।

 

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমন ঘটনা এর আগেও ঘটেছে। প্রতিবার এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু তা অবশ্যই আলোচনার মাধ্যমে হতে হবে।’