NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

থ্রিলার ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চেলসি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৫৮ পিএম

থ্রিলার ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চেলসি

খেলা চলছিল ৯৫ মিনিটের। ৩ মিনিট পরই বাঁশিতে শেষবার ফুঁ দিয়ে ম্যাচের ইতি টানবেন রেফারি। তখনো চেলসি পিছিয়ে ১-০ ব্যবধানে। এমন সময় ডি-বক্সের বাইরে একটি ফ্রি-কিক জিতলো চেলসি। দ্য ব্লুজদের এক পয়েন্ট এনে দিতে ওই কিকই যথেষ্ঠ হলো।

দুর্দান্ত শটে গোল করে এএফসি বোর্নমাউথের কাছ থেকে চেলসিকে আদায় করে দিলেন অধিনায়ক রিসি জেমস।

 

মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে থ্রিলার ম্যাচে ২-২ গোলে ড্র করেছে চেলসি। পুরো ম্যাচে স্বাগতিকদের দাপট থাকলেও গোলে এগিয়ে থাকে বোর্নমাউথ।

শুরুতে গোল করে চেলসিই। ১৩ মিনিটে কোল পালমারের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের ১৪তম গোল।

 

৫০ মিনিটে সফল পেনাল্টি কিকে বোর্নমাউথকে সমতায় ফেরান জাস্টিন ক্লুইভার্ট। চেলসির কাছ থেকে পেনাল্টি আদায় করেন অ্যান্টোনিও সেমিনো। বোর্নমাউথের এই তারকাকে ডি-বক্সের ভেতর ফাউল করেন চেলসির মইসেস কাইসিদো।

৬৮ মিনিটে আাবারও গোল করে বোর্নমাউথ। এবার গোল করেন ১৮ বছর বয়সী সেমিনো নিজেই। দুর্দান্ত শটে চেলসির গোলবারের কোণা দিয়ে বল জালে জমা করেন তিনি। এতে ২-১ এ এগিয়ে যায় বোর্নমাউথ।

এই গোলটিই শোধ করতে কষ্ট হয় চেলসির। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফেরা জেমসই অবশেষে চেলসির ত্রাণকর্তা হয়ে আসেন। ফ্রি-কিকে বাঁকানো শটে বোর্নমাউথের গোলরক্ষক মার্ক ট্যাভার্সকে পরাস্ত করেন তিনি। ফলে ২-২ সমতায় ফেরে চেলসি।

 

এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন চেলসি। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের চতুর্থ স্থানে আছে এনজো মারেস্কার দল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বোর্নমাউথ।