NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সুপার ওভার থ্রিলারে ইংল্যান্ডকে হারালেন বাংলাদেশের মেয়েরা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ পিএম

সুপার ওভার থ্রিলারে ইংল্যান্ডকে হারালেন বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সুমাইয়া আক্তারের দল। 

কুয়ালালামপুরে ম্যাচটি সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ইংল্যোন্ডের মেয়েরা।

রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। কিন্তু শেষ বলে নিশিতা আক্তার রান আউট হয়ে ফিরলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

 

সুপার ওভারে সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের সৌজন্যে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। ২ রানের জয় পায় বাংলাদেশ।
 

 

যেকোনো পর্যায়ের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি।

১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।