NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞায় বেড়েছে তেল শিপিং রেট


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম

রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞায় বেড়েছে তেল শিপিং রেট

রাশিয়ার তেল শিল্পের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় সংকট বেড়েছে তেল শিপিংয়ের ক্ষেত্রে। এক দেশ থেকে অন্য দেশে তেল পরিবহনের জন্য ব্যবসায়ীরা এখন জাহাজ বুকিংয়ের জন্য ছুটছেন। এমন পরিস্থিতে জাহাজে তেল শিপিংয়ের রেট বেড়েছে।

চীন ও ভারতের তেল শোধনাকারীরা বিকল্প ব্যবস্থা খুঁজছে। কারণ তারা রাশিয়ার ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।

 

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজের অধিকাংশই রাশিয়া থেকে চীন ও ভারতে তেল সরবরাহ করতো। কিছু জাহাজ ইরান থেকেও তেল সরবরাহ করতো।

 

সম্প্রতি রাশিয়ার তেলখাতের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। হোয়াইট হাউজ ছাড়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নেন জো বাইডেন।

 

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৮০ টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স