NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যে কারণে ‘গেম চেঞ্জার’ থেকে একটি গান বাদ দেওয়া হয়েছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:১৭ এএম

যে কারণে ‘গেম চেঞ্জার’ থেকে একটি গান বাদ দেওয়া হয়েছে

রাম চরণ ও কিয়ারা আদবাণী অভিনীত ‘গেমচেঞ্জার’ মুক্তি পেয়েছে ১০ জানুয়ারি। এই জুটি থাকায় সিনেমাটি নিয়ে সবার মনে বাড়তি আকর্ষণ ছিল। মুক্তির দুদিনে বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এটি।

‘গেম চেঞ্জার’ থেকে বাদ দেওয়া হয়েছে ‘না না হায় রা না’ একটি গান। কিন্তু শুটিংয়ে পরেও কেনো গানটি সিনেমা থেকে বাদ পড়ল, তা নিয়ে অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

 

শুটিং হওয়ার পরেও কেনো সিনেমা মুক্তির পরে গানটি দেখতে পেলেন না তারা, তা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন। ‘গেম চেঞ্জার’ টিমের পক্ষ থেকে থেকে অনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেনো গানটি বাদ পড়েছে।

‘না না হায় রা না’ হলো প্রথম ভারতীয় গান যেটি ক্যামেরার ইনফ্রারেড লেন্সে শুটিং করা হয়েছে। এ লেন্সের বিশেষত্ব হলো, এতে দৃশ্যপট আরও বেশি জীবন্ত বলে মনে হয়। তবে এ লেন্সে শুটিং করার কারণে গানটি সম্পাদনার সময় কিছু সমস্যা দেখা দেয়। গানটিকে তাই যথা সময়ে সিনেমায় রাখা যায়নি।

 

নির্মাতা এস শংকরের পক্ষ থেকে জানানো হয়েছে গানটি আপাতভাবে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জানুয়ারির ১৪ তারিখের মধ্যে গানটি আবারও সিনেমায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে সম্পাদনার কাজ। যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার নতুন কপিতে গানটি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেই জানিয়েছেন নির্মাতা।

 

অন্যদিকে প্রত্যেকেরই নজর রয়েছে এ সিনেমার বক্স অফিস কালেকশনের দিকে। তেলুগু ও হিন্দি ভাষার আয়কেই সিনেমাটির মূল আয় বলে ধরা হচ্ছে। শুক্রবার সিনেমাটির হিন্দি ভার্সন বক্স অফিসে ৭ কোটি রুপি রোজগার করেছে। তবে দ্বিতীয় দিনে হিন্দি ভাষায় এ সিনেমার আয় কিছুটা কমেছে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৬.৬৫ কোটি রুপি। ২ দিনের মধ্য়ে রাম চরণ ও কিয়ারা আদবাণী অভিনীত এ সিনেমার হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১৩.৬৫ কোটি রুপি।