NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ এএম

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা

পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন দেশটির সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় এবার তাকে সাজা দেওয়া হয়েছে। তাকে দেওয়া এই সাজা আনকন্ডিশনাল ডিসচার্জ নামে পরিচিত। অর্থাৎ ট্রাম্পকে এ জন্য কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। কিন্তু তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।

আদালাতের এই রায়ের ফলে তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট। যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন।

 

২০ জানুয়ারি রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। ট্রাম্পের আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্চান শুক্রবার এই সিদ্ধান্ত জানালেন।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। গত বছরের মে মাসে পর্ন তারকা ডানিয়েলস স্টর্মিকে ঘুস দেওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।

 

তবে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএনএন