NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢামেক মর্গে পড়ে আছে জুলাই বিপ্লবের ৬ শহীদের লাশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ এএম

ঢামেক মর্গে পড়ে আছে জুলাই বিপ্লবের ৬ শহীদের লাশ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন এমন আরো ছয় ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে।

 


 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাশের প্রাপ্ত তথ্য নিম্নরূপ -অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (২২), অজ্ঞাতপরিচয় মহিলা (৩২), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু।’ একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে।’

 

মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ নম্বর : ০১৬২১৩২৪১৮৭।