NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৪ এএম

জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা

জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার জয়জয়কার। বাংলাদেশেও রয়েছে প্রচুর দর্শক।

তাদের জন্য জনপ্রিয় ড্রামাগুলো বাংলায় ডাবিং করে প্রচারিত হয়। এবার ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ (ডটস)-এর ড. ইউন মিউং জুর চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন মিথিলা যা তার ভক্তদের জন্য দারুন সুখবর বটে। বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মিথিলা এরই মধ্যে ‘ডটস’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি যে চরিত্রে ডাবিং করবেন, পর্দায় সেই চরিত্রে আছেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম চি ওয়ান। মিথিলা জানালেন, শিগগিরই দেশে ফিরে সিরিজটির ডাবিং শুরু করবেন।

 


 

‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ ড্রামাটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে।

 

মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।