NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ এএম

রেসিং ট্র্যাকে গাড়ি ভেঙে চুরমার, কেমন আছেন অভিনেতা অজিত?

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। রেসিং প্রতিযোগিতা এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে যান অভিনেতা। তারই অনুশীলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অজিত। জানা গেছে, অনুশীলনের সময় তিনি ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন।

তারপরেই গাড়িটি ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা।

 


 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত।

আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে।
সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

 


 

 

সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’

 

প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।