NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আহসানুল আলম বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

আক্তার হোসেন বলেন, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী শাখা থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা। জালিয়াতির মাধ্যমে এ টাকা আত্মসাৎসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যে মানি লন্ডারিং করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/ ৪২০/ 8৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৪৭৭ক/ ১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) বাংলাদেশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

এর আগে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী ও খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এ দুই ঋণের বিষয়েও অনুসন্ধান করছে দুদক।