NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৩০ এএম

বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ৩৭ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৫ রানের বড় সংগ্রহ গড়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আরও একবার ব্যাটিং দৈন্যতা দেখিয়েছে শ্রীলঙ্কা।

মাহিশ থিকশানার হ্যাটট্রিকটি বিফলেই গেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩০.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস। সফরকারী দল হেরেছে ১১৩ রানের বড় ব্যবধানে।

 

বৃষ্টিবিঘ্নিত এই ওয়ানডে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি সিরিজও জেতে স্বাগতিক দল।

নিউজিল্যান্ড তাদের ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে মূলত দ্বিতীয় উইকেটে রাচিন রাবিন্দ্র আর মার্ক চ্যাপম্যানের ১১২ রানের জুটিতে। রাচিন ৬৩ বলে ৭৯ আর চাপম্যান ৫২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল সমান ৩৮ রান করেন ড্যারেল মিচেল।

 

বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

৩৫তম ওভারের শেষ দুই বলে মিচেল স্যান্টনার আর নাথান স্মিথকে আউট করেন থিকশানা। এক ওভার পর বল হাতে নিয়ে লঙ্কান অফস্পিনার প্রথম বলেই শিকার করেন ম্যাট হেনরিকে, পূরণ করেন হ্যাটট্রিক। সবমিলিয়ে ৪৪ রানে ৪টি উইকেট পান থিকশানা।

জবাব দিতে নেমে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। উইল ও'ররকি-জ্যাকব ডাফিদের তোপে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।

 

উইল ও'ররকি ৩১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ৩০ রানে শিকার করেন ২টি উইকেট।