NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চিত্রনায়ক কায়েস আরজুর সঙ্গে সুস্মিতা সিনহা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

>
চিত্রনায়ক কায়েস আরজুর সঙ্গে সুস্মিতা সিনহা

দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক কায়েস আরজু। নাম ‘বাটপারের বিয়ে’। কমেডি নির্ভর রোমান্টিক নাটকটিতে আরজুর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।

নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটিসহ অনেকে। প্রযোজনা করেছে জিসান মালটিমিডিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, জিসান একটা প্রাইভেট কাম্পানিতে জব করে। ব্যাচেলর হবার কারণে কেউ তাকে বাসা ভাড়া দিতে চায় না। রাস্তায় ২ ভিক্ষুক জোসনা ও রহিমের সাথে তার দেখা হয়। তাদের দেখে মাথায় বুদ্ধি আসে। সে জোসনাকে তার মায়ের পরিচয় দিয়ে বাসা ভাড়া খুঁজতে যায়। জোসনাকে অনেক মডার্ন বানিয়ে চোখে সান গ্লাস লাগিয়ে খুব সহজে শরিফ সাহেবের বাসায় উঠে পড়ে। এরপর ঘটতে থাকে আরও নানা ঘটনা।