NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন সাংবাদিক রোকেয়া হায়দার


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:৩১ পিএম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন সাংবাদিক রোকেয়া হায়দার

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক এবং লেখক রোকেয় হায়দার।
আগামী ২৩ থেকে ২৬ মে  ২০২৫,শুক্রবার থেকে সোমবার চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।খবর বাপসনিউজ।গত ২৭ ডিসেম্বর ২০২৪ মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
 আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ২০২৫ সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা কামনা করেন।
 
উল্লেখ্য, ২০২৪ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস।  আরও উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার ২০১৫ সালে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।